রুপিসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ শহরতলির ধারারগাঁও গ্রাম থেকে গতকাল মঙ্গলবার জয়নাল আবেদিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৬৯ হাজার রুপি পাওয়া যায়। তাঁর বাড়ি জেলার দোয়ারাবাজার উপজেলার কলাউড়া গ্রামে। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের ধারারগাঁও গ্রামের সড়কে তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁর কাছ থেকে এক হাজার টাকার ভারতীয় রুপির ৬৯টি নোট উদ্ধার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা জানান, ভারতীয় রুপিসহ গ্রেপ্তার হওয়া জয়নাল আবেদিনের বিরুদ্ধে মামলা হয়েছে।