রূপগঞ্জে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাতনামা (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সিংলাব উত্তর পাড়া ক্যানেল পাড় এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির পরিদর্শক মো. শহিদুল আলম জানান, গতকাল বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়। নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। তিনি আরও জানান, লাশের গলায় রশির দাগসহ জখমের চিহ্ন পাওয়া গেছে। ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।