রূপগঞ্জে কুপিয়ে যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাকির হোসেন নামের এক যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় ভুলতা তাঁত বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন উপজেলার ভুলতা মর্তুজাবাগ এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি সবজি ব্যবসায়ী এবং যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল।
রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল আলম জানান, সকাল সাড়ে ৭টার দিকে জাকির হোসেনকে ভুলতা তাঁত বাজার এলাকায় একদল মুখোশধারী দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ভুলতা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই স্থানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে খুনিদের শনাক্তের চেষ্টা চলছে।