রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিশ ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গতকাল রোববার দুপুরে ইউনিয়নের পুটিনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগ নেতার নাম আমিন রানা। তিনি সাংবাদিকদের বলেন, তিনি দীর্ঘদিন ধরে পুটিনা, আগলা, কামালকাঠি ও কাজীপাড়াসহ আশপাশের এলাকায় শীতলক্ষ্যা কেব্ল নেটওয়ার্ক নামে ডিশের ব্যবসা করে আসছেন। তবে কয়েক দিন ধরে পুটিনা এলাকার বাসিন্দা আরিফুল হক সাগর একই এলাকায় জোরপূর্বক আরেকটি ডিশ সংযোগ স্থাপনের চেষ্টা করছেন। এতে বাধা দেওয়ায় আরিফুল তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন।