রূপগঞ্জে ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিলা আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার তারাব পৌরসভার মাসাব এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিলা ওই এলাকার আলী আজম সরকারের মেয়ে। সে স্থানীয় পেরাব উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, ভোররাতে মাসাব এলাকার নিজেদের ঘরে নিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেন। গতকাল সকালে তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।