রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় বাস্তুহারা লীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বাস্তুহারা লীগ নামধারী এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। তাঁর নাম রফিকুল ইসলাম (৩৫)।
এ সময় তাঁর বাবা, মা ও ভাইকেও কুপিয়ে জখম করা হয়। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার কাঞ্চন চিনতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, কাঞ্চন চিনতলা এলাকার কাসেম মাওলা নামের এক ব্যক্তির সঙ্গে রফিকুলের জমি নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রতিপক্ষ কাসেম মাওলার নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রফিকুলের বাড়িতে অতর্কিত হামলা চালায়। তারা রফিকুল, তাঁর বাবা সানাউল্লাহ (৬৫), মা মোসলেহা বেগম (৫৫) ও ভাই আল আমিনকে (৩২) এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যায়। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।