রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নগরপাড়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে গত শুক্রবার ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাড়ি থেকে স্বর্ণালংকারসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ডাকাতির ঘটনার শিকার ব্যবসায়ী মমিন আলী জানান, গত শুক্রবার ভোরে একদল ডাকাত তাঁর বাড়িতে হানা দেয়। ডাকাতেরা অস্ত্রের মুখে তাঁর ছেলে মাহফুজুর রহমান, মেয়ে মামুনি আক্তার ও স্ত্রী মাসুদা বেগমের হাত-পা বেঁধে ফেলে একটি কক্ষে নিয়ে আটকে রাখে। ডাকাতেরা তাঁর বাড়ি থেকে স্বর্ণালংকারসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।