রূপগঞ্জে যুবকের গলাকাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রফিকুল ইসলাম (২০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে উপজেলার পূর্বাচল উপশহরের ২০ নম্বর সেক্টর থেকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত রফিকুল ইসলামের বাড়ি শেরপুর জেলায় বলে জানা গেছে। তিনি পূর্বাচল উপশহরের ২০ নম্বর সেক্টর এলাকার ব্যবসায়ী সুরুজ হাজির গরু দেখাশোনার কাজ করতেন।