রূপগঞ্জে শিক্ষিকা খুন, স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় খাদিজা আক্তার (২২) নামের এক শিক্ষিকাকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত সন্দেহে তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ।

খাদিজা উপজেলার রূপসী কাহিনা এলাকার লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা ছিলেন। তিনি রূপসী স্লুইসগেট এলাকার নুরুল ইসলামের মেয়ে। গতকাল মঙ্গলবার ভোরে রূপসী কাহিনা এলাকার নিজ বাসা থেকে খাদিজার লাশ উদ্ধার করে পুলিশ।

রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, তিন বছর আগে খাদিজার সঙ্গে শেরপুর সদর উপজেলার লেগুয়া গ্রামের মতিউর রহমানের বিয়ে হয়। মতিউর
প্রায়ই খাদিজাকে মারধর করতেন। গত সোমবার রাতে বাগ্‌বিতণ্ডার জের ধরে খাদিজাকে হত্যা করে পালিয়ে যান মতিউর। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তাঁর মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে, স্বামী মতিউর খাদিজাকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ গতকাল সকালে তাঁকে রূপগঞ্জের রূপসী মাদ্রাসা এলাকা থেকেআটক করে।