রূপগঞ্জে শিশু ধর্ষণের শিকার গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তিন বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার মুড়াপাড়া নামাবাজার সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার পর ওই শিশুকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গতকাল বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, গতকাল দুপুরে মুড়াপাড়া নামাবাজার সুইপার কলোনির বাসিন্দা জয়রাম (১৭) ওই শিশুকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে আসে। পরে সে কলোনির একটি সরু গলিতে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে জয়রামকে আটক করে পুলিশে সোপর্দ করেন।