প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রূপনগরের বাসা থেকে গতকাল রোববার সকালে ফয়সাল খান ওরফে রুবেল (৩৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম বলেন, ফয়সাল আগে বিদেশে ছিলেন। দেশে ফিরে তিনি মাঝেমধ্যে ক্রিকেট বোর্ডের অধীনে খণ্ডকালীন নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তিনি মাদকাসক্ত ছিলেন। গত শনিবার তিনি মাদকের জন্য টাকা না পেয়ে রাতে গলায় ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ রূপনগরের ইস্টার্ন হাউজিং এলাকার ডি ব্লকের বাসা থেকে ফয়সালের লাশ উদ্ধার করে।