প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মায় গতকাল অভিযান চালিয়ে কোস্টগার্ডের সদস্যরা বিপুল পরিমাণ মাছের রেণু জব্দ করেছেন। কোস্টগার্ড নারায়ণগঞ্জের পাগলা স্টেশনের নির্বাহী কর্মকর্তা এম এনায়েত উল্লাহ বলেন, গতকাল সকালে কোস্টগার্ডের ঢাকা জোন ও পাগলা স্টেশনের যৌথ তত্ত্বাবধানে একটি দল লৌহজংয়ে পদ্মা নদীর তীরবর্তী মাওয়াঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় তারা মালিকবিহীন অবস্থায় ৫৮ ড্রাম ভর্তি গলদা চিংড়ির রেণু জব্দ করে।