রেফারিকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় ৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দুটি বিদ্যালয়ের ফুটবল খেলার সময় এক খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানোয় রেফারিকে বেধড়ক মারধর করেছে একটি বিদ্যালয়ের সমর্থকেরা। আহত রেফারি মাহাবুবুর রহমানকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলা সদরের মোল্লার মাঠে কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয় ও নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সেমিফাইনালে বিরতির আগেই নলদী বিদ্যালয় একটি গোল করে। খেলার শেষ মুহূর্তে কাশিপুর বিদ্যালয়ের এক খেলোয়াড় প্রতিপক্ষের আরেক খেলোয়াড়কে ফাউল করে। এ সময় রেফারি ওই খেলোয়াড়কে হলুদ কার্ড দেখান।