রেললাইন থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের খুলশী এলাকায় রেললাইন থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পাহাড়তলী স্টেশনের অদূরে রেললাইনের ওপর থেকে বস্তাবন্দী অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পাহাড়তলী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু দাশ গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অন্য কোথাও খুন করে রেললাইনের ওপর কেউ ফেলে যেতে পারে বলে ধারণা করছি। মরদেহ পচে বিকৃত হয়ে গেছে।’