রেলস্টেশন থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ রেলস্টেশনের প্ল্যাটফর্মের পাশ থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেছে রেলওয়ে (জিআরপি) থানার পুলিশ। তাঁর আনুমানিক বয়স ২৫-৩০ বছর হবে। আজ রোববার সকাল ১০টায় লাশটি উদ্ধার করা হয়।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপপরিদর্শক হায়দার আলী জানান, লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের মাথার পেছনে ক্ষত রয়েছে। লাশ পড়ে থাকার স্থানটি ছিল রক্তাক্ত। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ট্রেনের ছাদ থেকে এই ব্যক্তি প্ল্যাটফর্মের দ্বিতীয় রেললাইনের ওপর পড়ে গিয়ে মারা যেতে পারেন। এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।