রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন এলাকা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী রমজান আলী বলেন, সম্প্রতি বাজার রেলওয়ে স্টেশনে সদ্য নির্মিত লুপ লাইন ঘুরাতে গিয়ে দুটি ট্রেনের ইঞ্জিন ক্রসিং পয়েন্টে লাইনচ্যুত হয়। এ কারণে এই এলাকা সোজা করে সম্প্রসারণের জন্য রেলওয়ের এ জমি থেকে স্থাপনা উচ্ছেদ করা জরুরি ছিল। এরই অংশ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী-২ (পাকশী) আসাদুল হক প্রমুখ।