রেলের জায়গা থেকে শতাধিক স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে রেলওয়ের জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় রেলওয়ে কর্তৃপক্ষের উদ্যোগে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় সহকারী ভূ-সম্পদ কর্মকর্তা মো. অহিদুন্নবী। সহযোগিতা করেন পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত দেবনাথ ও রেলের সার্কেল কর্মকর্তা (রাজস্ব) এ বি এম গোলাম মোস্তফা।

ঘোড়াশাল রেলওয়ে সূত্র জানায়, ঘোড়াশাল স্টেশন লাগোয়া রেলওয়ের সব জায়গা অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে চলে গেছে। দখলদারেরা ৫২৪টি স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছে। তারা এতটাই শক্তিশালী ও ঐক্যবদ্ধ যে, চাইলেও তাদের বিরুদ্ধে সহজে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছিল না। এই অবস্থায় রেলওয়ে কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করে।