রেলের দরপত্র জমা দেওয়া নিয়ে দুই পক্ষের মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমাঞ্চল রেলওয়ের সরঞ্জাম বিভাগের প্রায় সাড়ে চার লাখ টাকার দুটি কাজের দরপত্র জমা দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজশাহী নগরের মহিষবাথান এলাকার মো. সুইট (৩৬) আহত হয়েছেন। তাঁকে রেলওয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে বোয়ালিয়া মডেল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, সম্প্রতি পশ্চিমাঞ্চল রেলওয়ের সরঞ্জাম নিয়ন্ত্রক দপ্তর থেকে বেশ কিছু সরঞ্জাম কেনার দরপত্র আহ্বান করা হয়। এসব কাজের মধ্য গতকাল মঙ্গলবার সরঞ্জাম কেনার দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে নগরের মহিষবাথান এলাকার রেলের ঠিকাদার সুইট কয়েকজনকে সঙ্গে নিয়ে দরপত্র জমা দিতে আসেন। এ সময় স্থানীয় কয়েকজন ঠিকাদার তাঁদের বাধা দেন। নিষেধ করার পরও সুইট দরপত্র জমা দিয়ে বের হলে ওই ঠিকাদারেরা তাঁদের ধাওয়া দেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও সুইটকে আটকে মারধর করেন তাঁরা।