রেলের সহকারী লোকোমাস্টার আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জঙ্গিবাদকে উৎসাহ দেওয়া ও মানবতাবিরোধী অপরাধের মামলার রায় নিয়ে মন্তব্য করার অভিযোগে রেলওয়ের পূর্বাঞ্চলের এক সহকারী লোকোমাস্টারকে (সহকারী চালক) আটক করা হয়েছে। তাঁর নাম শাহাদাত হোসেন খোন্দকার। গত রোববার রাতে চট্টগ্রাম নগরের খুলশীর সেগুনবাগান এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান বলেন, আটক লোকোমাস্টার শাহাদাত ফেসবুকে জঙ্গিবাদকে উৎসাহ দিয়ে বিভিন্ন পোস্ট ও মন্তব্য করেছেন। মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরেও নানা মন্তব্য করেছেন তিনি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে খুলশী থানায় মামলা করা হবে।