রেস্তোরাঁয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি চায়নিজ রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ২০-২৫টি ককটেলের বিস্ফোরণও ঘটায় তারা। উপজেলার সিরাজপুর ইউনিয়নের ছায়াভিটি এলাকায় ‘বাগানবাড়ি কাবাব হাউজ অ্যান্ড মিনি চায়নিজ’ রেস্তোরাঁয় ওই হামলা চালানো হয়। দুর্বৃত্তরা রেস্তোরাঁয় ঢুকে ১১টি অতিথি কক্ষ, রান্নাঘর, দুটি মিলনায়তন, অফিস কক্ষ, ফুলের টব, দরজা-জানালা ভাঙচুর করে। 