রোগী দেখতে বিলম্ব চিকিৎসককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগী দেখতে বিলম্ব করায় রাজধানীর কদমতলীতে এক চিকিৎসককে মারধর করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় মাতুয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে।
হাসপাতালটির চিকিৎসক মাসুম মুহিব বলেন, হাসপাতালের রোগী দেখছিলেন আরিফুর রহমান। একটি মেয়েশিশুকে নিয়ে হাসপাতালে আসেন মনির হোসেন। তাঁর মেয়ের সিরিয়াল আসার কিছুক্ষণ আগে আরেক শিশুটির এক্স-রে প্রতিবেদন নিয়ে আসেন তাঁর অভিভাবক। এ সময় আরিফুর এক্স-রে প্রতিবেদন দেখতে শুরু করলে প্রতিবাদ করেন মনির। তিনি তাৎক্ষণিকভাবে তাঁর মেয়ের চিকিৎসা দিতে বলেন। তা না করায় একপর্যায়ে মনির চিকিৎসককে মারধর করেন। এতে আরিফুরের ডান হাতের হাড় ভেঙে যায়।