রোগীদের জন্য বরাদ্দ দুধ চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দ গুঁড়া দুধ চুরির অভিযোগ উঠেছে হাসপাতালের রান্নাঘরের তত্ত্বাবধায়ক (চতুর্থ শ্রেণির কর্মচারী) সুদেব কুমার মণ্ডলের বিরুদ্ধে।

গতকাল সোমবার হাসপাতালের পরিচালক রান্নাঘর পরিদর্শনে গিয়ে সুদেবের আলমারি থেকে চুরি করে রাখা দুধ উদ্ধার করেন। তবে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার প্রথম আলোকে বলেছেন, ‘চুরি করছে না ভালো উদ্দেশে করেছে, তা তদন্ত না করে প্রমাণ না করে বলা যাবে না।’

হাসপাতালের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোগীদের নিয়মিত খাবার দেওয়া হয় কি না, তা দেখতে গতকাল সকাল সাড়ে আটটার দিকে রান্নাঘর পরিদর্শনে যান হাসপাতালের পরিচালকসহ কয়েকজন কর্মকর্তা। এ সময় কর্মকর্তারা রান্নাঘরে সুদেবের নিজস্ব আলমারির তালা খুলে দেখেন রোগীদের জন্য বরাদ্দ দেওয়া ১০ কেজি গুঁড়া দুধ ও ১৬টি জেলির (প্রতিটি ৫০০ এমএল) বক্স ভেতরে রয়েছে। পরে সুদেবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলে পরিচালকের কার্যালয় ঘেরাও করেন তৃতীয় শ্রেণির কর্মচারীরা। প্রতিবাদের পর তাঁর বিরুদ্ধে আর কোনো সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।