প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে রোহিঙ্গা ডাকাত দলের সদস্য জকরিয়া ওরফে রশিদ উল্লাহকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনি এলাকার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, জকরিয়াকে গ্রেপ্তারের সময় তিনটি কিরিচ, একটি রামদা, একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, জকরিয়ার বিরুদ্ধে ডাকাতি ও নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা আছে। তবে তিনি জামিনে আছেন। ওসি বলেন, জকরিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।