প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলা বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে রোহিঙ্গা নারীসহ ২৮ জনকে করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ প্রথম আলোকে বলেন, আটক রোহিঙ্গা নাগরিকদের নিজ নিজ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হবে।