প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রৌমারীতে খাসজমির দখল নিয়ে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল রোববার সকাল ১০টায় সদর ইউনিয়নের কোনাচি পাড়ায় খাসজমির দখল নিয়ে চান ও হাবিবুর গংয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ২০ জন আহত হন। রৌমারী থানার ওসি এ বি এম সাজেদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।