রোগা গরুর মাংস বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি করার অভিযোগে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তিনটি মাংস বিক্রেতা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশনের নির্বাহী হাকিম মো. শরীফুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
নগরের বারুতখানায় চেইন শপ ‘স্বপ্ন’তে অভিযান চালিয়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া মাংস বিক্রির প্রমাণ পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই কারণে বন্দরবাজারের ‘ভাই ভাই মাংসের দোকান’কে ২০ হাজার টাকা এবং শিবগঞ্জের ‘বংগাই মিয়ার মাংসের দোকান’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।