রোগীকে যৌন হয়রানির আসামি সাইফুল গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে এক রোগীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত আসামি স্টাফ নার্স মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-১) একটি দল। গত বৃহস্পতিবার মধ্য রাতে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন-সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার তাঁকে আাদালতে এক দিনের রিমান্ডে আনা হয়।
র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মোহাম্মদ মুফতি মাহমুদ খান প্রথম আলোকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
সাইফুলের বিরুদ্ধে ২ ডিসেম্বর ওই হাসপাতালে ভর্তি একজন নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এক নারীকে যৌন নির্যাতন করেন সাইফুল।