রোহিঙ্গা পারাপারের অভিযোগে দুই দালালের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফ
টেকনাফ

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের মানব পাচারের অভিযোগে দুজন দালালকে আটক করেছে পুলিশ। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালত এক বছর করে কারাদণ্ড দিয়েছেন। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত দুজন হলেন টেকনাফে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদ (৫৯) ও আমান উল্লাহ (৩৫)।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসেন ছিদ্দিকীর প্রথম আলোকে বলেন, থানা-পুলিশ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ অস্থায়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে নৌকায় করে রোহিঙ্গা পারাপারের অভিযোগে দুই মানব পাচারের দালালকে আটক করে। পরে তাঁদের বিকেলের দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুজনকে থানা-পুলিশের মাধ্যমে কক্সবাজার কারাগারের পাঠানো হয়েছে।