রোয়াংছড়িতে ছাত্রী ধর্ষণের শিকার, দুই যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোয়াংছড়িতে বিজয় দিবসের কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার পঞ্চম শ্রেণির ছাত্রীর ডাক্তারি পরীক্ষা গতকাল রোববার বান্দরবান সদর হাসপাতালে করা হয়েছে। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসীর সহযোগিতায় গত শনিবার একজন ও গতকাল আরেক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, রোয়াংছড়ি উপজেলা সদরের বটতলীপাড়ার ছাত্রছাত্রীরা বিজয় দিবসের কর্মসূচি শেষে রাতে বাড়ি ফেরার পথে দুই দুর্বৃত্ত তাদের পিছু নেয়। এ সময় এক ছাত্রীকে দুর্বৃত্তরা তুলে নিয়ে যায়। পরে রাস্তার পাশে জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী বলেন, ঘটনার শিকার ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন।