র্যা গের নামে পিটিয়ে জখম!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যা গের নামে সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এক বড় ভাইকে সালাম না দেওয়ায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম তৌকির আহম্মেদ। তিনি সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আর যে শিক্ষার্থীকে সালাম না দেওয়ায় এ ঘটনা ঘটল, তাঁর নাম তানভির আহম্মেদ। তিনি একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আউয়াল কবির বলেন, ঘটনাটি দুঃখজনক। অভিযুক্ত ওই শিক্ষার্থী পালিয়েছেন।