প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যা ব পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব। ওই ব্যক্তির নাম আলী আহম্মদ (২৫)। তিনি সদর উপজেলার ওপর রাজারামপুর কুমারপাড়া এলাকার বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জের র্যা ব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) সহিদার রহমান বলেন, গোপনে তাঁরা জানতে পারেন, আলী আহম্মদসহ একটি চক্র র্যা ব পরিচয়ে মহারাজপুর মেলা এলাকায় ব্যবসা করার কথা বলে এলাকার মানুষের কাছে চাঁদা চেয়েছে। ওই এলাকায় গিয়ে অভিযান চালিয়ে গত শুক্রবার সন্ধ্যায় আলী আহম্মদকে গ্রেপ্তার করা হয়। তবে বাকিরা পালিয়ে যায়। এ সময় তাঁর কাছ থেকে পুলিশের একটি ভিজিটিং (পরিচিতি) কার্ড এবং একটি মুঠোফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চাঁদা চাওয়ার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।