র্যাব পরিচয়ে অপহরণ, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ায় র‌্যাব পরিচয়ে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায় করার সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার নগরের মতিহার থানার কাঁটাখালী পৌরসভার হাজরাপুকুর থেকে তাঁদের গ্রেপ্তার ও অপহরণের শিকার যুবককে উদ্ধার করা হয়।
অপহৃত ওই যুবকের নাম মাহাবুবুল হক (৩৫)। তাঁর বাড়ি দুর্গাপুর উপজেলার শাহবাজপুর গ্রামে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন মতিহার থানার ধরমপুর এলাকার শিমুল ইসলাম (২০) ও মির্জাপুরের সালাউদ্দিন (২২)। তাঁদের কাছ থেকে একটি হাতকড়া উদ্ধার করেছে পুলিশ।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, ওই দিন রাত দেড়টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুরে শিমুল ও সালাউদ্দিন র্যা ব সদস্য পরিচয় দিয়ে হাতকড়া লাগিয়ে মাহাবুবকে অপহরণ করেন। সেখান থেকে মোটরসাইকেলে করে তাঁকে নিয়ে যাওয়া হয়। পরে হাজরাপুর মাঠের আখখেতে আটকে রেখে তাঁর পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মাহাবুবের পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানায়। রাত ১০টার দিকে মাহাবুবের পরিবারের পক্ষ থেকে পুলিশ এক লাখ টাকা নিয়ে তাঁকে ছাড়িয়ে আনতে যায়। পুলিশ চারদিক থেকে ঘিরে শিমুল ও সালাউদ্দিনকে ধরে ফেলে।