র্যাব সদস্য পরিচয়ে প্রতারণার চেষ্টা তরুণ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে মনির হোসেন (২৫) নামে এক ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে পুলিশ। প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মনির হোসেন মুন্সিগঞ্জের বিক্রমপুর এলাকার শামসুল হকের ছেলে।
কাউনিয়া থানার পুলিশ গতকাল সোমবার তাঁকে শায়েস্তাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, মনির হোসেন মুন্সিগঞ্জের বাসিন্দা হলেও নগরের স্বরোড এলাকার টাউন মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকেন। তিনি শায়েস্তাবাদ এলাকায় গিয়ে নিজেকে র‌্যাবের সদস্য হিসেবে পরিচয় দেন। এতে এলাকাবাসীর সন্দেহ হয়। একপর‌্যায়ে তাঁরা তাঁর পরিচয়পত্র দেখতে চান। এ সময় মনির হোসেন তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হন। এলাকাবাসী তাঁকে আটক করে কাউনিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। সেখানে যাচাই করে দেখা যায়, তিনি র‌্যাব পরিচয় দিয়ে সুবিধা নিতে চেয়েছিলেন।