র্যাবের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রী বল্লভপুর এলাকার দুটি বাড়িতে গতকাল বুধবার সকালে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, চারটি তাজা কার্তুজ, একটি ম্যাগাজিন, দুটি রামদা এবং ২৮ কেজি গাঁজা, ১৫৮টি ইয়াবা বড়িসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাব। এ সময় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন বল্লভপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৮), তোফাজ্জল হোসেন (২৫) ও চান্দিনার দেরেরা গ্রামের হারুন রশিদ (২৪)। তাঁদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে। র‌্যাব-১১ কুমিল্লার অধিনায়ক লে. কমান্ডার মো. গোলজার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।