র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

সিলেটের গোয়াইনঘাটে কথিত বন্দুকযুদ্ধে ফজর আলী (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। জাফর মাদক ও চোরাচালান মামলার আসামি বলেও জানিয়েছে র্যাব। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে গোয়াইনঘাটের মিত্রীমহল এমডিসি ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জাফরের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার গৌখালপাড় এলাকায়।
র্যাব সূত্র জানায়, ফজর আলীর নামে মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধে সিলেটের বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে।
র্যাব-৯–এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাত তিনটার দিকে র্যাব-৯ গোয়াইনঘাটের মিত্রীমহল এমডিসি ব্রিকফিল্ড এলাকায় ২১ মামলার আসামি ফজর আলীকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। এ সময় তাঁর সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি করে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ফজর আলীর মৃতদেহ উদ্ধার করা হয়।ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, ফজর আলীর লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।