র্যাবের হাতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) সদস্যরা ঠাকুরগাঁওয়ের এক মুদিদোকানিকে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি ইসমাইল হোসেনকে (২৫) দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছেন। দিনাজপুর শহরের ফকিরপাড়া ছোট মসজিদের সামনে থেকে গতকাল বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দিনাজপুর র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আসামি ইসমাইল হোসেন মাত্র ২০ টাকার জন্য ১৯ মার্চ সন্ধ্যায় ঠাকুরগাঁও কাজী ফার্মসের ফটকের সামনের মুদিদোকানি হোসনে আরা বেগমকে (৫৫) হত্যা করেন। হোসনে আরা বেগম তাঁর কাছে ২০ টাকা পাওনা ছিলেন। সেটি চাওয়ায় দুজনের মধে৵ বাগ্বিতণ্ডা হয়। এরই জের ধরে ওই নারী দোকানিকে হত্যা করেন ইসমাইল। তাঁর বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় প্রথম আলো পত্রিকায় ২১ মার্চ একটি সংবাদও প্রকাশিত হয়। ইসমাইল হোসেন ঠাকুরগাঁও সদর থানার ইয়াকুবপুরের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
আসামিকে শিগগিরই ঠাকুরগাঁও জেলার সদর থানায় হস্তান্তর করা হবে বলে র্যাব সূত্র জানিয়েছে।