র‍্যাব সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকায় হত্যা মামলার আসামি ধরতে গিয়ে ককটেল হামলায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন। র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক আশিকুর রহমান এ কথা জানান। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটেছে। আশিকুর রহমান জানান, রামচন্দ্রপুর হাট এলাকার আজিজুর হক ওরফে আরজু হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য ওই এলাকায় যায় র্যাবের একটি দল। টের পেয়ে তাদের লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে উপপরিদর্শক ইমরান আলী ও হাবিলদার গণেশ চন্দ্র আহত হন। তাঁদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ইমরান আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।