র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ১

ফেনী সদর উপজেলার সুলতানপুর কবিরাজ পুকুরপাড়ে আজ মঙ্গলবার রাত ১০টার দিকে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
নিহত ব্যক্তির নাম মো. সুমন ওরফে লাল সুমন (৩৫)। তিনি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর কাঠালতলা এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১৪ টি মামলা ছাড়াও বহু অভিযোগ রয়েছে।
র্যাব জানায়, আজ রাত ১০টার দিকে একদল মাদক ব্যবসায়ী সুলতানপুর কবিরাজ পুকুরপাড় এলাকায় মাদক বেচাকেনার জন্য একত্র হয়েছে—এমন খবর পেয়ে র্যাব সদস্যারা সেখানে যান। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে লাল সুমন আহত হন। তাঁর সহযোগীরা পালিয়ে যায়। আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।