লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী এলাকার আগলাপাড়ায় গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী লক্ষ্মীছড়ি উপজেলার দুরছড়ি এলাকায় অভিযান চালিয়ে খিলুঅং মারমা (৪২) ও রিপন চাকমা (২৩) নামে দুজনকে অস্ত্রসহ আটক করে। তাদের কাছ থেকে দুটি একনলা বন্দুক, সেনাবাহিনীর পোশাক, একটি পাইপগান ও ১২টি গুলি উদ্ধার করে সেনাসদস্যরা।
আটকের পর সেনাসদস্যরা আটককৃতদের লক্ষ্মীছড়ি থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন দাশগুপ্ত ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।