লক্ষ্মীপুর থেকে অপহৃত ছাত্রী মাগুরায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে অপহরণের এক মাস পর গত বুধবার রাতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে মাগুরা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি মনির হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মনির হোসেনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামে।
মামলার এজাহারে বলা হয়, গত ১৪ জানুয়ারি সকালে ওই স্কুলছাত্রী বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় মনির হোসেনসহ কয়েকজন তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।
ঘটনায় দুদিন পর ওই স্কুলছাত্রীর মা মনির হোসেনসহ তিনজনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পুষ্পবরণ চাকমা জানান, মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে মাগুরার শ্রীপুর থানার পুলিশের সহযোগিতায় শ্রীখোল গ্রাম থেকে বুধবার রাত ১০টার দিকে ওই ছাত্রীকে উদ্ধার ও আসামি মনিরকে গ্রেপ্তার করা হয়। এর আগে মামলার আরেক আসামি জাকের হোসেনকেও গ্রেপ্তার করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, আসামি মনিরকে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।