লক্ষ্মীপুরে অস্ত্রসহ শিবির নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পুলিশ অস্ত্রসহ নেয়ামত উল্যা শাকের (৩০) নামে শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে।
নেয়ামত উল্যা নোয়াখালী শহর ছাত্র শিবিরের সাবেক সভাপতি।
চন্দ্রগঞ্জ থানা-পুলিশের ভাষ্যমতে, সোমবার রাত দুইটার দিকে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা বাজারের পাশ থেকে নেয়ামতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক, পাঁচটি পেট্রলবোমা, চারটি কার্তুজ ও তিনটি গুলি উদ্ধার করা হয়।
এদিকে গ্রেপ্তার নেয়ামত থানাহাজতে সাংবাদিকদের বলেন, গত ২ ডিসেম্বর নোয়াখালী জেলা কারাগার থেকে জামিনে বেরিয়ে আসার সময় তাঁকে ধরে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়। এখন তিনি চন্দ্রগঞ্জ থানায় আছেন। তিনি এর চেয়ে বেশি কিছু জানেন না।
নেয়ামতের স্ত্রী তাহমিনা আক্তার গতকাল বলেন, গত ২ ডিসেম্বর তাঁদের চোখের সামনে থেকে সাদা পোশাকের একদল লোক তাঁর স্বামীকে ধরে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
অস্ত্র উদ্ধারের ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে থানায় মামলা হয়েছে।