লক্ষ্মীপুরে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইউসুফ আলী সেলিমকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চর শাহী ইউনিয়নের তিতারকান্দিতে গ্রামের নিজ বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ইউসুফ আলী সেলিম নোয়াখালী শহরে থাকেন। ঈদের আগে জাকাতের শাড়ি ও লুঙ্গি দেওয়ার জন্য আজ তিনি চর শাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামে আসেন। বিতরণ কাজ শেষে তিনি গ্রামের বাড়িতে ফেরেন। রাতে নিজ বাড়ী থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর পুলিশ সুপার মো. শাহ মিজান সাফিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, দায়ীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।