লক্ষ্মীপুরে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ওমর ফারুককে (৪২) আজ মঙ্গলবার সকালে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।
নিহত ওমর ফারুকের বাড়ি উপজেলার পশ্চিম লতিফপুরে।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ওমর ফারুক চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি এ হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা দায়ী বলে দাবি করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আরজুন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওমর ফারুকের লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।