লক্ষ্মীপুরে আ.লীগ নেতা গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে গতকাল শনিবার সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা। তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ফারুক হোসেন। লতিফপুর থেকে চন্দ্রগঞ্জ বাজারের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।