লক্ষ্মীপুরে আ.লীগ নেতা হত্যার ঘটনায় আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ওমর ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন যুবলীগের কর্মী নুরুল আলম ও ইসমাইল হোসেন এবং চা-বিক্রেতা গিয়াস উদ্দিন।
হত্যকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বুধবার রাতে চন্দ্রগঞ্জ বাজারে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরউদ্দিন চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী।
বক্তারা অবিলম্বে ওমর ফারুক হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। এ ঘটনায় আটক যুবলীগের কর্মী নুরুল আলম ও ইসমাইল হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন তাঁরা।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় ওমর ফারুকের স্ত্রী ফাতেমা বেগম চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মঙ্গলবার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের নিজ বাড়ির সামনে ওমর ফারুককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।