লক্ষ্মীপুরে আ.লীগ নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. ওমর ফারুককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নুরুল ইসলাম ও আবদুল মতিন। তাঁরা হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি।
এর আগে বুধবার রাতে ওমর ফারুকের স্ত্রী ফাতেমা বেগম চন্দ্রগঞ্জ থানায় নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে মামলা করেন।
গতকাল শুক্রবার ভোরে চন্দ্রগঞ্জের লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম ও আবদুল মতিনকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গত মঙ্গলবার সদর উপজেলার চন্দ্রগঞ্জে ওমর ফারুককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।