লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে গলা কেটে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মো. মফিজ উল্যাকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মফিজ উল্যার পরিবারের সদস্যরা জানান, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীরা মফিজ উল্যাকে তাঁর বালাইশপুর গ্রামের বাড়ির সামনের রাস্তায় গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। স্বজনদের অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে মফিজ উল্যাকে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে তাঁকে হত্যার হুমকি দিয়ে আসছিল।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।