লক্ষ্মীপুরে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন থেকে ৯৫৫টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে বশিকপুর ইউনিয়নের বালাইশপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার কল্যাণপাড়ার নুর মোহাম্মদের ছেলে আবদুল করিম (২৫) ও একই গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে মো. রফিক (২০)।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বালাইশপুর এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৯৯৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাঁদের জেল হাজতে পাঠানো হয়েছে।