লক্ষ্মীপুরে এক তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার একটি গ্রাম থেকে আজ শনিবার সকালে সুলতানা বেগম (২০) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সুলতানার মা বলেন, সুলতানার সঙ্গে ফেনী জেলার দাগনভূঁইয়ার এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৮ নভেম্বর সে কাউকে কিছু না বলে তার প্রেমিকের কাছে চলে যায়। সেখান থেকে গত ৭ জানুয়ারি সে বাড়িতে আসে। বাড়িতে আসার পর থেকে সে টাকা চাইতে থাকে। কিন্তু পারিবারিক অসচ্ছলতার কারণে টাকা না পাওয়ায় এবং এলাকার মানুষের বিভিন্ন কটূক্তির কারণে গতকাল শুক্রবার দিবাগত রাতে ঘরের আড়ার সঙ্গে গলা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে তারা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে আজ সকালে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।