লক্ষ্মীপুরে কয়েকটি গাড়িতে আগুন-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের হরতাল-অবরোধের মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। গাড়ি ভাঙচুরও করা হয়। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকালের মধ্যে পৃথক এ ঘটনাগুলো ঘটে। 
আজ ভোরে সদর উপজেলার আলাদাদপুর এলাকায় বটতলী-দত্তপাড়া সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়।
আজ সকালে বালাইশপুর এলাকায় জকসিন-পোদ্দার বাজার সড়কে মালবাহী একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত একটি অটোরিকশায় ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।
গতকাল রাতে দত্তপাড়া এলাকার কাশিপুরে সিএনজিচালিত তিনটি অটোরিকশা থেকে যাত্রী নামিয়ে তাতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন এসে আগুন নেভান।
সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, আলাদাদপুরে একটি ট্রাক এবং কাশিপুরে সিএনজিচালিত তিনটি অটোরিকশায় আগুন দিয়েছে হরতালকারীরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।